ইসলাম ও পাশ্চাত্যের সংঘাত

একটি বই জানাবে পশ্চিমা সভ্যতার অন্তর্নিহিত সংকট, আরেকটি দেখাবে সেই সংকটের বলি—বিশ্বজুড়ে মুসলিম সমাজ। আসন্ন যে লড়াই সম্পর্কে আপনাকে জানতেই হবে!

প্যাকেজে যে ২টি বই থাকবে

🟩 বই: আধুনিক বিশ্বব্যবস্থার ওয়ার্ল্ডভিউ ​🟩 বই: ইসলামোফোবিয়া

বইয়ের ছবি

২টি বইয়ের কিছু অংশ পড়ুন

বইয়ের লেখক এবং অনুবাদক পরিচিতি

লেখক পরিচিতি

বৃটিশ লেখক অরুন কুন্দনানির জন্ম লন্ডন শহরে। ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে পড়াশোনা শুরু করলেও তিনি লন্ডনের মেট্রিপলিটন ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। ২০১০ সালে তিনি স্থায়ীভাবে নিউইয়র্কে চলে আসেন। বর্তমানে তিনি নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের মিডিয়া, সংস্কৃতি ও যোগাযোগ বিষয়ের একজন সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি তিনি জন জে কলেজে সন্ত্রাসবাদ বিষয়ের একজন শিক্ষক। তিনি নেদারল্যান্ডসের লিডেন বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং ফেলো এবং লন্ডনভিত্তিক রেস অ্যান্ড ক্লাস জার্নালের সম্পাদক হিসেবেও কাজ করেছেন। এ ছাড়াও তিনি হেগের ইন্টারন্যাশনাল সেন্টার ফর কাউন্টার টেররিজম বিভাগের একজন সাবেক ফেলো। দ্য নেশন, দ্য গার্ডিয়ান, ওয়াশিংটন পোস্ট, ভাইস ও দ্য ইন্টারসেপ্টের মতো আন্তর্জাতিক পত্রিকায় নিয়মিত তার লেখালেখি ছাপা হয়। তার লেখার বিষয়বস্তু মূলত পুঁজিবাদ, বর্ণবাদ, ইসলামোফোবিয়া, রাজনৈতিক সহিংসতা ও নজরদারি।

তার রচিত বইসমূহ হচ্ছে:

The Muslims are Coming! Islamophobia. Extremism, and the Domestic War on Terror (২০১৪)
Spooked: How Not To Prevent Violent Extremism (২০০৯)
The End of Tolerance: Racism in 21 st Century Britain (২০০৭)

স্পর্শকাতর বিষয়ে লেখালেখির কারণে তিনি বারবারই সমালোচকদের তীব্র নিন্দা ও তির্যক মন্তব্যের শিকার হয়েছেন। ব্রিটিশ সরকারের একজন উপদেষ্টা তাকে ‘নির্বোধ’ আখ্যা দেন এবং বলেন যে, তিনি ‘বুদ্ধিবৃত্তিকভাবে অলস ও প্রতিবন্ধী’ এবং সমাজের ‘ক্ষুদ্র অংশের জন্য অর্থহীন প্রথাবিরোধী’ লেখা ছাপিয়ে যাচ্ছেন। টাইমসের কলামিস্ট ডেভিড অ্যারনোভিচ তাকে ‘গবেট’ বলে অভিহিত করেছেন।দ্য গার্ডিয়ান পত্রিকার এক সমীক্ষা অনুযায়ী তিনি ব্রিটেনের অন্যতম সেরা রাজনৈতিক গবেষক।

অনুবাদক পরিচিতি 

আবদুল করিম নোমানী জন্ম: ৭ নভেম্বর, ২০০১
পড়াশোনা: গ্রামের মাদ্রাসায় প্রাথমিক শিক্ষার হাতেখড়ি। কুমিল্লার প্রখ্যাত ইসলামি বিদ্যাপীঠ জামেয়া মাদানিয়া রওজাতুল উলুমে মিজান থেকে মেশকাত পর্যন্ত অত্যন্ত সুনামের সাথে অধ্যয়ন করেন। বাংলাদেশের প্রথম সারির ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান মারকাযুল ফিকরিল ইসলামী বসুন্ধরা থেকে দাওরায়ে হাদিস (মাস্টার্স) শেষ করে সেখানেই উচ্চতর তাফসির ও হাদিস বিষয়ে পড়াশোনা করেন।
বর্তমানে মা’হাদুল ফিকরি ওয়াদ দিরাসাতিল ইসলামিয়ায় উস্তায মুসা আল হাফিজ-এর তত্ত্বাবধানে উচ্চতর দাওয়াহ নিয়ে পড়াশোনা করছেন। তার প্রধান আগ্রহ ইতিহাস, দর্শন ও ধর্মতত্ত্বে। এখন পর্যন্ত নানা বিষয়ে একাধিক অনুবাদ ও মৌলিক পাণ্ডুলিপি প্রস্তুত করেছেন, যার অনেকগুলোই ছাপার অক্ষরে উঠে আসার অপেক্ষায় আছে।

প্রকাশিত বই:
১/ দ্য জেরুজালেম সিক্রেট (অনুবাদ) ২/ লিবারেলিজম (অনুবাদ)

প্রকাশিতব্য বই:
১/ এনথ্রোপলজি অব জিউস: আধুনিক ইহুদিবাদীদের নৃতত্ত্ব ২/ দ্য থার্টিন ট্রাইব: তেরোতম প্রজন্মের ইহুদিরা, ৩/ পাশ্চাত্যবাদ: ধারণা ও রূপরে

লেখক পরিচিতি

আসাদ জামান একজন বিশিষ্ট অর্থনীতিবিদ ও পরিসংখ্যানবিদ। তিনি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (MIT) থেকে গণিতে স্নাতক এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি অর্জন করেন। স্ট্যানফোর্ডে তাঁর শিক্ষক ছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ জোসেফ স্টিগলিটজ, কেনেথ অ্যারো ও রবার্ট আউম্যান।
তিনি ইউনিভার্সিটি অফ পেনসিলভানিয়া, কলাম্বিয়া ও জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। তাঁর গ্রন্থ Statistical Foundations of Econometric Techniques পশ্চিমা বিশ্ববিদ্যালয়গুলোতে গুরুত্বপূর্ণ পাঠ্য হিসেবে ব্যবহৃত হয়। তবে সময়ের সঙ্গে তিনি উপলব্ধি করেন যে প্রচলিত অর্থনৈতিক তত্ত্ব শোষণ ও বৈষম্য সৃষ্টি করে। ফলে, তিনি ইসলামী অর্থনীতির বিকল্প মডেল নিয়ে গবেষণা শুরু করেন।
১৯৯০-এর দশকে তিনি তুরস্কের বিলকেনট বিশ্ববিদ্যালয়ে এবং পরে পাকিস্তানের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইসলামী অর্থনীতির বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৩-২০১৯ সালে তিনি পাকিস্তান ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট ইকোনমিকস (PIDE)-এর ভাইস চ্যান্সেলর ছিলেন। বর্তমানে তিনি আখওয়াত বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা ও গবেষণা করছেন। তাঁর চিন্তা ও গবেষণা পশ্চিমা শোষণমূলক অর্থনীতির বিপরীতে ইসলামি ন্যায়বিচারভিত্তিক অর্থনৈতিক মডেলের দিকনির্দেশনা প্রদান করছে।

অনুবাদক পরিচিতি

আব্দুল্লাহ আল-রায়হান । দাখিল, আলিমের পরে পড়াশোনা করেছেন সরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)- এ। সেখানেই তিনি ডেভেলপমেন্ট স্টাডিজে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। পেশাগতভাবে তিনি গবেষণার কাজে সম্পৃক্ত আছেন। গবেষণার ক্ষেত্রে তিনি এখনো নবিশ। ভবিষ্যতে অর্থনীতি, রাজনীতি, উন্নয়ন এবং এগুলোর প্রাতিষ্ঠানিক বিউপনিবেশায়ন নিয়ে কাজ করতে চান। সেই লক্ষেই এগোচ্ছেন।

সম্পাদক

ডা. শামসুল আরেফীন । বাংলাদেশের জনগণের বেশিরভাগই ইসলাম ধর্মে বিশ্বাসী, আর সংখ্যাগরিষ্ঠ এই মুসলিম জনগোষ্ঠীর নিজেদের ধর্মের বিভিন্ন বিষয়ে সম্যক জ্ঞান অর্জনের জন্য প্রয়োজন হয় নানাবিধ পড়াশোনার। আর বিস্তৃত এই পড়াশোনার সুযোগ করে দিতে ইসলামের বিভিন্ন বিষয় সম্পর্কে গবেষণা ও আলোচনা নিয়ে এবং বিভিন্ন ইসলামি আদর্শ ও মতবাদমূলক বই রচনা করে সম্প্রতি আলোচনায় এসেছেন ডা. শামসুল আরেফীন। পেশাগত জীবনে তিনি একজন সরকারি চাকরিজীবী হলেও একজন মুসলমান হিসেবে ইসলামি আদর্শে বলীয়ান হয়ে তিনি রচনা করেছেন বেশ কিছু ইসলাম সম্পর্কিত বই, যেগুলোর কোনোটি রচিত হয়েছে গল্পের আকারে, আবার কোনোটি রচিত হয়েছে প্রবন্ধ হিসেবে। ইসলাম বিষয়ক এই লেখক জন্মগ্রহণ করেন ১৯৮৯ সালে। সাদামাটাভাবে জীবন পার করা শামসুল আরেফীন শিক্ষাজীবন অতিবাহিত করেছেন ক্যাডেট কলেজে। ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে তিনি এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। ডা. শামসুল আরেফীন এর বই এদেশীয় মুসলমানদের মাঝে লাভ করেছে ব্যাপক জনপ্রিয়তা। ডা. শামসুল আরেফীন এর বই সমূহ-তে ইসলামি মতবাদ ও আদর্শ প্রকাশের পাশাপাশি ইসলামের বিভিন্ন বিষয়ের যৌক্তিক ব্যাখ্যা দেয়ার চেষ্টা করা হয়েছে, এবং ইসলামের বিরুদ্ধে আসা বিভিন্ন প্রশ্নের জবাব দেয়ার চেষ্টা করা হয়েছে। এছাড়াও সমাজের বিভিন্ন বিষয়ের ইসলামি ব্যাখ্যা ও ইসলামি উপায়ে চলার ব্যক্তিগত ও পারিবারিক বিধানও উঠে এসেছে তাঁর বইগুলোতে। ডা. শামসুল আরেফীন এর বই সমগ্র এর মাঝে ‘কষ্টিপাথর’, ‘ডাবল স্ট্যান্ডার্ড’, ‘মানসাঙ্ক’ ইত্যাদি অন্যতম। মানুষকে দিনের শেষে সৃষ্টিকর্তার দেয়া সমাধানের পথেই ফিরে আসতে হবে- এ কথাই ফুটে ওঠে তার রচিত বইগুলোতে।

ভূমিকা

আসিফ আদনান। আসিফ আদনান একজন ইসলামী লেখক, গবেষক, এক্টিভিস্ট। তিনি দ্বীনে আসেন ২০১৩ তে। শাপলার আন্দোলন উনার চিন্তার মোড় ঘুরিয়ে দেয়। তিনি সেন্ট জোসেফ স্কুল, নটরডেম কলেজে পড়েছেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স-মাস্টার্স করেন। এরপর মালেশিয়ার IIUM এ তিনি আরেকটি মাস্টার্স করে সেখানেই পিএইচডি করছেন।

কমন কিছু প্রশ্নের উত্তর

আধুনিক বিশ্বব্যবস্থার ওয়ার্ল্ডভিউ ৩২০ পৃষ্ঠা।
ইসলামোফোবিয়া ৩০২ পৃষ্ঠা।

বইগুলোর মুদ্রণে উন্নত মানের অফ হোয়াইট ক্রিম কালারের কাগজ ব্যবহার করা হয়েছে। পাশাপাশি প্রিমিয়াম কোয়ালিটির বাঁধাইয়ের সাথে সাথে হার্ড বোর্ডের উপর ডাবল লেয়ার জ্যাকেট কভার ব্যবহৃত হয়েছে।

কওমি মার্কেট, নিচ তলা ২১ নং শপ, ৬৫/১ প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা-১১০০।
01768864428

না, একটাকাও পেমেন্ট করতে হবে না। সরাসরি ডেলিভারি ম্যানের হাত থেকে বইটি সংগ্রহ করার পরই মূল্য পরিশোধ করবেন।

তবে অনুরোধ থাকবে নিশ্চিত হয়েই বইটি অর্ডার করবেন। অর্ডারের পর ডেলিভারি চলে গেলে ফিরিয়ে দিলে আমাদের ক্ষতিগ্রস্ত হতে হয়।

ঢাকার ভেতরে হলে ১-২ দিন এবং ঢাকার বাইরে হলে ২-৩ দিন সময় লাগতে পারে, যদি আকস্মিক কোনো সমস্যা না হয়।

 
বই দুটির মুদ্রিত মূল্য:- ১০৬০ ৳ টাকা

২৫% ছাড়ে মূল্যঃ ৭৯৫ টাকা

হোম ডেলিভারি চার্জঃ ঢাকায় – ৫৫৳
সারা বাংলাদেশে – ৮৫৳

অর্ডার করতে নিচের ফর্ম পূরণ করুন।

Billing details

Shipping

Your order

Product Subtotal
সভ্যতার সংঘাত প্যাকেজ (২টি বই)  × 1 795.00৳ 
Subtotal 795.00৳ 
Shipment
Total 880.00৳ 
  • বই হাতে পেয়ে ডেলিভারি ম্যানকে মূল্য পরিশোধ করুন।

Your personal data will be used to process your order, support your experience throughout this website, and for other purposes described in our privacy policy.

শতভাগ নিশ্চিত হয়ে অর্ডার করার অনুরোধ।